হোম > বিশ্ব

দ্রুত ত্রাণ কার্যক্রম চালু করতে ৯৪ আমেরিকান কংগ্রেস সদস্যের চিঠি

গাজায় আগ্রাসন

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় অনতিবিলম্বে ত্রাণ সরবরাহ চালু করতে আমেরিকার আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় ৯৪ সদস্য চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দেশটিতে ইসরাইলি রাষ্ট্রদূত ইয়াখইয়েল লেইতেরকে দেওয়া এ চিঠিতে বলা হয়, ‘আমেরিকা-ইসরাইলের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের সমর্থক হিসেবে আমরা বর্তমান ইসরাইলি সরকারের গাজা উপত্যকায় সব ধরনের মানবিক সহায়তা বন্ধের নীতির বিরোধিতা জানাচ্ছি। ফলে ফিলিস্তিনি জনগণের ওপর দুর্ভোগ চাপিয়ে দেওয়া হচ্ছে, কৌশলগতভাবে এটি ফলদায়ক নয় এবং ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি ও দীর্ঘ মেয়াদে নিরাপত্তার জন্য ক্ষতিকারক হবে এটি।’

এতে বলা হয়, ‘মানবিক সহায়তাকে হামাসের ব্যবহারের শঙ্কা জানিয়েই আমরা বলছি, আপনারা আমেরিকার সরকারের সঙ্গে সঙ্গে মানবিক সহায়তা সংগঠনগুলোর সঙ্গে কাজ করার আহবান জানাই, যাতে করে বেসামরিক লোকদের ক্ষতি না করেই মানবিক সহায়তা অন্য দিকে প্রবাহিত হওয়ার ঝুঁকি কমানো যায়।’

এদিকে বুধবার বার্তা সংস্থা এএফপির কাছে এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম জানিয়েছেন, গাজায় ১৯ মাসের চলমান যুদ্ধ বন্ধে সামগ্রিক চুক্তি চান তারা। তিনি বলেন, ‘হামাস ও স্বাধীনতাকামী সংগঠনগুলো যুদ্ধ ও আগ্রাসন বন্ধের জন্য সামগ্রিক একটি চুক্তি ও পূর্ণ প্যাকেজের পরিকল্পনা চায়। একই সঙ্গে যুদ্ধবিরতি শুরুর পরদিন থেকে কীভাবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে তার জন্য নির্দিষ্ট রোডম্যাপ থাকা প্রয়োজন।’

তিনি বলেন, ‘ট্রাম্পের এ অঞ্চলে সফরের আগে তারা তীব্রভাবে চেষ্টা করছে, ক্ষুধা, গণহত্যা ও সামরিক অভিযান জোরদারের হুমকি দিয়ে আংশিকভাবে একটি চুক্তি করার। ফলে কয়েকজন ইসরাইলি জিম্মির মুক্তির বিনিময়ে ফিলিস্তিনিদের জন্য স্বল্প কিছুদিনের খাবার ও পানির ব্যবস্থা করা হবে। যুদ্ধ বাস্তবিকভাবে শেষ হওয়ার কোনো নিশ্চয়তা এতে থাকবে না।’

চলতি মাসের মাঝামাঝি সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে আসবেন।

গাজায় দুই মাসের বেশি চলমান ইসরাইলের সর্বাত্মক অবরোধের জেরে জ্বালানি সংকটে শোচনীয় হয়ে গেছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির পরিস্থিতি। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জ্বালানি সংকটে গাজায় জরুরি উদ্ধারের কাজে ব্যবহৃত ৭৫ শতাংশ যানবাহন অচল হয়ে পড়েছে। এ ছাড়া উদ্ধার কাজে ব্যবহৃত ইলেকট্রিক জেনারেটর ও অক্সিজেন ডিভাইসের সংকটে ভুগছে জরুরি উদ্ধারকারী বিভাগ।

এ ছাড়া ইসরাইলের অবরোধে গাজায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয়দের খাবার সরবরাহ করা বিভিন্ন ত্রাণ সংস্থার কমিউনিটি কিচেনগুলো।

ইসরাইলে আগ্রাসনে গাজায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার ভোর থেকে স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত অন্তত ১৪ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর আগের দিন বুধবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এর আগের ২৪ ঘণ্টায় ৩৮ জন নিহতের তথ্য জানানো হয়েছিল।

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত