হোম > বিশ্ব

জুলাই থেকে ফের ইরান-আমিরাত ফ্লাইট চলাচল শুরু

আমার দেশ অনলাইন

আগামী ১ জুলাই থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে। আঞ্চলিক সামরিক উত্তেজনার কারণে বেশ কয়েক মাস ধরে কার্যক্রম স্থগিত থাকার পর ফ্লাইট চলাচল ফের শুরু করার অনুমোদন দেয় দুই দেশের কর্তৃপক্ষ।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মজিদ আখাওয়ান বলেছেন, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষ ১ জুলাই থেকে ফ্লাইট পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র জারি করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এই রুটে ইরানি বিমান সংস্থাগুলো পরিষেবা দেবে এবং প্রয়োজনীয় পর্যালোচনার পর অন্যান্য বিমান সংস্থাকেও এতে যুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। আখাওয়ান আরো বলেন, অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে এবং তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল।

এর আগে, একজন ইরানি বাণিজ্য কর্মকর্তা বলেছিলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ কারণে যে পণ্যগুলো খালাস করা সম্ভব হয়নি, সেগুলো সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর থেকে ইরানে পাঠানো হচ্ছে। ওই কর্মকর্তা আরো বলেন, বাণিজ্য ধীরে ধীরে যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার খবরের পর যুক্তরাষ্ট্র ইরানের একাধিক স্থাপনায় হামলা চালালেও পণ্য খালাস পুনরায় শুরু হয়েছে।

সূত্র: ডন

আরএ

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা

মুষলধারে বৃষ্টিতেও মসজিদুল হারামে নামাজ ও কাবা শরিফ তাওয়াফ অব্যাহত