হোম > বিশ্ব

পাকিস্তানে পৃথক ঘটনায় নিহত ৩৭

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

পাকিস্তানে পৃথক দুইটি ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে কমপক্ষে ৩০ জন ‘জঙ্গি’কে হত্যা করার দাবি করেছে পাক সেনাবাহিনী। দেশটির উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত অঞ্চলে গত তিন দিন ধরে চলা অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, নিহত ব্যক্তিরা পাকিস্তান তালেবান (টিটিপি) কিংবা তাদের সহযোগী জঙ্গি সংগঠনের সদস্য। তারা সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে হামলার চেষ্টা করছিল।

এছাড়াও, বিবৃতিতে ভারতের দিকেও অভিযোগের আঙুল তোলা হয়। বলা হয়, এসব জঙ্গি তৎপরতায় ভারতের প্রত্যক্ষ মদদ রয়েছে।

এদিকে করাচির লিয়ারিতে বহুতল ভবন ধসে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

শুক্রবার করাচির মেয়র মুর্তজা ওয়াহাব নিশ্চিত করেছেন, করাচির লিয়ারির বাগদাদি এলাকায় পাঁচতলা একটি আবাসিক ভবন ধসে তারা নিহত। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে উদ্ধার তৎপরতা চলছে।

প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ধ্বংসাবশেষের নিচে আরো মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প