হোম > বিশ্ব

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক বৃদ্ধির সুযোগ বাড়ছে

বাংলাদেশি হাইকমিশনারকে গিলানি

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, স্বাস্থ্য, শিক্ষা এবং জনগণের সঙ্গে যোগাযোগ সব ক্ষেত্রেই সম্পর্ক বৃদ্ধির সুযোগ বাড়ছে। শনিবার পাকিস্তানের আইওয়ান-ই-সদরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রেজা গিলানির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খানের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে একথা বলেন গিলানি।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ এবং জাহাজ চলাচল সহজ ও উন্নত করার ওপর জোর দেওয়া হয়।

গিলানি বলেন, দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর প্রচুর সম্ভাবনা রয়েছে। দুই দেশকে আরো কাছাকাছি আনতে জনগণের সঙ্গে যোগাযোগ ও সংস্কৃতি বিনিময় বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য ঢাকার প্রতি আহ্বানও জানান তিনি।

এদিকে, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে এরই মধ্যে বাংলাদেশে সাদা চাল রপ্তানির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সময় গিলানি বলেন, অভিন্ন বিশ্বাস, ইতিহাসের অংশীদারত্ব এবং সংস্কৃতির সাদৃশ্যতার ভিত্তিতে ঢাকার সঙ্গে সম্পর্ককে আরো উন্নত করতে চায় ইসলামাবাদ। আর এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে তারা।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, অধ্যাপক ইউনূস তার ক্ষুদ্রঋণ এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যুগান্তকারী কাজের জন্য পাকিস্তানে ব্যাপকভাবে সম্মানিত।

বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও পর্যটন খাতের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন গিলানি। তিনি আরো বলেন, বাংলাদেশের অনেক শিক্ষার্থী পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার ব্যাপারে আগ্রহী।

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ