হোম > বিশ্ব

ইরানের নেতৃত্বে বিভক্তি নিয়ে ট্রাম্পের দাবি কতটা সত্য

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে। তবে তেহরানের নেতৃত্বে বিভেদ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানি কর্মকর্তারা। তারা জোর দিয়ে বলছেন, তাদের দেশ ঐক্যবদ্ধ।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগর গালিবাফ সকলেই মার্কিন প্রেসিডেন্টের এই দাবি প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছেন।

পেজেশকিয়ান ও গালিবাফ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে সামাজিকমাধ্যমে একটি বার্তা পোস্ট করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানে কোনো চরমপন্থি বা মধ্যপন্থি নেই।’

এতে বলা হয়, ‘আমরা সবাই ‘ইরানি’ এবং ‘বিপ্লবী’। ইরানি জাতি ও সরকারের দৃঢ় ঐক্যের সাথে, বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ আনুগত্য রেখে, আমরা আগ্রাসনকারী অপরাধীকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব।’

ইরানের প্রথম উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেন, ‘ইরান বিভেদের দেশ নয়, বরং ঐক্যের দুর্গ। আমাদের রাজনৈতিক বৈচিত্র্যই আমাদের গণতন্ত্র, তবুও বিপদের সময়ে আমরা এক পতাকার নিচে একতাবদ্ধ। আমাদের মাটি ও মর্যাদা রক্ষায় আমরা সকল পরিচয়কে অতিক্রম করি। আমরা এক আত্মা, এক জাতি।’

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি জনসমক্ষে আসেননি।

মার্কিন কর্মকর্তারা বলেছেন যে, তার বাবাকে হত্যাকারী সেই হামলায় মোজতবা গুরুতর আহত হয়েছেন।

নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মোজতবা খামেনি গুরুতরভাবে আহত হলেও ‘মানসিকভাবে সজাগ’ রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানিরা তাদের নেতা কে, তা বুঝতে খুব কঠিন সময় পার করছে। তিনি বলেন, তেহরানে ‘মধ্যপন্থি’ ও ‘কট্টরপন্থিদের’ মধ্যে ভয়াবহ অন্তর্দ্বন্দ্ব চলছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই কথিত বিভেদের কথা উল্লেখ করাটা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পক্ষে যুক্তি হিসেবে কাজ করতে পারে। পাশাপাশি আলোচনায় অচলাবস্থার জন্য ইরানের ওপর দোষ চাপানোও সহজ হয়।

সূত্র: আল জাজিরা

আরএ

যুদ্ধবিরতির মধ্যেই লেবানন-ইসরাইলের পাল্টাপাল্টি হামলার অভিযোগ

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত

সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দিয়ে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে?

বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে ইরান যুদ্ধ: ম্যাক্রোঁ

‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান

ইরান যুদ্ধের কৌশল নিয়ে বিভক্ত ট্রাম্প প্রশাসন

‘বাংলা মিডিয়ামে পড়া বাঙালিকে মুখ্যমন্ত্রী করবে বিজেপি’

জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল

গ্রিসে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প

হরমুজ প্রণালিতে রাশিয়ার ফি মওকুফ করল ইরান