হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘কূটনীতির দরজা’ এখনো খোলা: ওমান

আমার দেশ অনলাইন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ব্যাপক সামরিক অভিযানের দ্বিতীয় দিনেও ‘কূটনীতির দরজা’ এখনো বন্ধ হয়ে যায়নি।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ‘আমি খুব স্পষ্টভাবে বলতে চাই— কূটনীতির দরজা এখনো খোলা আছে।’ তিনি বিশ্বাস করেন যে, যুদ্ধের দামামার মধ্যেও আলোচনার মাধ্যমে শান্তি ফেরানো সম্ভব।

আলবুসাইদি উল্লেখ করেন যে, সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত আলোচনাগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অভূতপূর্ব চুক্তির পথে প্রকৃত অগ্রগতি হয়েছিল। তিনি বলেন, ‘যদিও আমাদের লক্ষ্য ছিল যুদ্ধ এড়ানো, কিন্তু যুদ্ধ শুরু হওয়া মানেই শান্তির আশা শেষ হয়ে যাওয়া নয়। আমি এখনো বিশ্বাস করি যে, এই সংঘাত নিরসনে কূটনীতিই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।’

সূত্র : আল-জাজিরা

ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাংবাদিকদের সন্ধানে ফের অভিযান

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত

নেপালে বন্যার দুই সপ্তাহ পরও নিখোঁজদের উদ্ধারে অভিযান

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরাইলের

ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট

ইরান যুদ্ধে যোগ দেওয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

ফিলিস্তিনিদের ওপর সহিংসতা এখন নির্বাচনি প্রচারের হাতিয়ার

ফের যুদ্ধের দ্বারপ্রান্তে সৌদি আরব ও হুথি বিদ্রোহীরা

এবার প্রকাশিত হলো এপস্টেইন মামলায় বাদীর পরিচয়

১২ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরাইল