হোম > বিশ্ব

বিশ্বজুড়ে উত্তজনায় বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা তাস

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা ক্রমশ বাড়ছে; যা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা তাসের।

রোমানিয়ার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সম্ভবত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা? আর এ প্রশ্নের উত্তর হলো বিশ্বযুদ্ধের সম্ভাবনা ক্রমাগত বাড়ছে।’

প্রমাণ হিসেবে, অরবান ছয়টি প্রধান দেশের জরিপের ফলাফল উদ্ধৃত করেছেন। এসব দেশের নাগরিকরা নতুন বিশ্বযুদ্ধের হুমকিকে বাস্তব বলে মনে করেন। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘৫ থেকে ১০ বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে ৫৫ শতাংশ ফরাসি, ৫০ শতাংশ স্প্যানিশ, ৪৬শতাংশ ইতালীয়, ৪৫ শতাংশ মার্কিনি, ৪১ শতাংশ ব্রিটিশ এবং ৪১ শতাংশ জার্মান মত দিয়েছেন।

তিনি আরো বলেন, ‘পুরো বিশ্ব যুদ্ধের শীতল বাতাস অনুভব করছে।’

তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সংকট একসঙ্গে গভীর হচ্ছে। তার মতে, বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা বৃদ্ধি, অস্ত্র প্রতিযোগিতার তীব্রতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য বাধার প্রসার, সামরিক জোটগুলোর বিভাজন এবং দরিদ্র অঞ্চল থেকে ধনী অঞ্চলে অভিবাসনের হার বৃদ্ধি—এসবই বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে।

অরবান বলেন, বহু মানুষ এখন আশঙ্কা করছেন, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যেকোনো সশস্ত্র সংঘর্ষ তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে। এ ধরনের বিপদজনক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে, এরকম যেকোনো পদক্ষেপ এড়াতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আরএ

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪