হোম > বিশ্ব

সংকট সমাধানের লক্ষ্যেই পদত্যাগের সিদ্ধান্ত: কেপি শর্মা

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

তুমুল বিক্ষোভের দ্বিতীয় দিনে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে অলি বলেন, বর্তমান সংকটের রাজনৈতিক ও সুষ্ঠু সমাধানের পথে অগ্রসর হতেই তিনি পদত্যাগ করেছেন। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা, দুর্নীতি, স্বজনপ্রীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভের মুখে কেপি শর্মা অলি আজ মঙ্গলবার পদত্যাগ করেন।

রাজধানী কাঠমান্ডু এবং নেপাল জুড়ে সকাল থেকেই ক্ষুব্ধ বিক্ষোভ চলছে। প্রেসিডেণ্টের বাসভাবনসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিকের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে, যার মধ্যে অলি এবং পসাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও রয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদর দপ্তরেও অগ্নিসংযোগ করা হয়।

সামাজিকমাধ্যমে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোমবার আন্দোলেনে নামে জেন-জি। সরকারবিরোধী আন্দোলনে অন্তত ১৯ জন নিহত হন।

আন্দোলনের জেরে সোমবার গভীর রাতে দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে জারি করা হয় কারফিউ।

এরপরও কারফিউ লঙ্ঘন করে সকাল থেকেই বিক্ষোভে নামে আন্দোলকারীরা। বিক্ষোভের জেরে সরকারের অন্তত তিন মন্ত্রী পদত্যাগ করেন। দাবি উঠে প্রধানমন্ত্রীর পদত্যাগের। এরপর দুপুরের দিকে প্রধানমন্ত্রীরর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কেপি শর্মা।

আরএ

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর