হোম > বিশ্ব

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চায় বেশির ভাগ মার্কিন নাগরিক

রয়টার্স/ইপসোস জরিপ

আতিকুর রহমান নগরী

গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর পূর্তিতে গত ৭ অক্টোবর নিউইয়র্কে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ অংশ নেওয়া ব্যক্তিদের একাংশ। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের বেশির ভাগ নাগরিক মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। বার্তা সংস্থা রয়টার্স ও গবেষণা সংস্থা ইপসোস পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। ৩৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। বাকিরা এই প্রশ্নের উত্তর দেননি বা অনিশ্চিত ছিলেন।

ছয় দিন ধরে পরিচালিত জরিপটি গত সোমবার শেষ হয়। এতে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ৫৩ শতাংশ সমর্থক ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। অন্যদিকে ৪১ শতাংশ রিপাবলিকান ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃত চান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরাইল এর তীব্র নিন্দা জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে আকস্মিক আক্রমণ করে ইসরাইল। জবাবে দুই বছর ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালায় ইসরাইল।

জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা বলেছেন, গাজায় ইসরাইলের প্রতিক্রিয়া অত্যধিক ছিল। তবে ৩২ শতাংশ দ্বিমত করেছেন।

গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরা ট্রাম্প ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। চলতি মাসে হওয়া যুদ্ধবিরতিতে মধ্যস্থতাও করেছেন তিনি।

রয়টার্স/ইপসোস জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে, ট্রাম্পের পরিকল্পনা কার্যকর হলে তাকে কৃতিত্ব দিতে প্রস্তুত মার্কিন জনগণ। জরিপের প্রায় ৫১ শতাংশ উত্তরদাতা এই বিবৃতির সঙ্গে একমত যে, শান্তি প্রচেষ্টা সফল হলে ট্রাম্প ‘উল্লেখযোগ্য কৃতিত্বের যোগ্য’। তবে ৪২ শতাংশ এর সঙ্গে দ্বিমত করেছেন।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সামগ্রিক কর্মক্ষমতাকে প্রতি ২০ জনের মধ্যে মাত্র একজন সমর্থন করেছেন। তবে চারজনের মধ্যে একজন বলেছেন, শান্তি বজায় থাকলে ট্রাম্পের উল্লেখযোগ্য কৃতিত্ব পাওয়া উচিত।

এবার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা জোরদারের নির্দেশ কিমের

লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আলবেনিয়ায় ক্ষোভের মুখে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প

জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের