হোম > বিশ্ব

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দিল ইসরাইলি সেনা

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ।

গাজার পশ্চিম তীরে নামাজরত ফিলিস্তিনি ব্যক্তির ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ইসরাইলের সামরিক বাহিনীর (আইডিএফ) এক সেনা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই নৃশংস ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে একটি এটিভি গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি নামাজরত ফিলিস্তিনি ব্যক্তিকে সজোরে ধাক্কা দেন। এরপর ওই ব্যক্তি চিৎকার করে তাকে ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।

এটি কোনো দুর্ঘটনা ছিল না। সেনাবাহিনী নিজেই নিশ্চিত করেছে, গাড়ি চালক একজন রিজার্ভ সৈন্য ছিলেন। পরবর্তীতে আইডিএফ অভিযুক্ত সেনাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বলে জানা গেছে।

ভয়াবহ অভিজ্ঞতার শিকার ওই ফিলিস্তিনির নাম মাজদি আবু মুখো। ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। বর্তমানে তিনি বাড়িতে থাকলেও তাঁর দুই পায়ে প্রচণ্ড ব্যথা রয়েছে বলে জানিয়েছেন তার বাবা। তিনি আরো অভিযোগ করেন, ভিডিওতে দেখা না গেলেও ওই সেনা তার ছেলের চোখে ‘পিপার স্প্রে’ বা মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গাজার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলি বেসামরিক নাগরিকদের (বসতি স্থাপনকারী) হামলার ক্ষেত্রে রেকর্ড করেছে। যার ফলে ২০২৫-কে সহিংস বছর হিসেবে উল্লেখ করা যায়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর পর থেকে ইসরাইলের আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রায় ৭১ হাজারেও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি প্রচেষ্টার নিন্দা ৮ মুসলিম দেশের

গাজা যুদ্ধে ইসরাইলকে সহায়তা করছে মাইক্রোসফট, ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি

ব্রিটেনে নাইজেল ফারাজকে কর্মহীন শ্রমিকদের সমর্থন

দিল্লিতে ভবন ধস, বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণ করবে গায়ানা

ইরান যুদ্ধ ২০২৭ পর্যন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

অর্থনৈতিক অবরোধে ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতিই বেশি: আইআরজিসি

অর্থনৈতিক যুদ্ধ টাস্ক ফোর্স গঠন করল ইরান

কলম্বিয়ায় ড্রোন হামলায় ৩ সেনা নিহত