হোম > বিশ্ব

সিনেটে অচলাবস্থা, দ্বিতীয় সপ্তাহে গড়ালো মার্কিন শাটডাউন

আতিকুর রহমান নগরী

মার্কিন সিনেটে অচলাবস্থার কারণে ফেডারেল সরকারের শাটডাউন দ্বিতীয় সপ্তাহে গড়ালো। বিভিন্ন সরকারি সংস্থা সচল করার জন্য প্রয়োজনীয় ব্যয় সংক্রান্ত প্রস্তাবে সিনেটররা চতুর্থবারের মতো ব্যর্থ হওয়ায় চলমান শাটডাউন দীর্ঘায়িত হচ্ছে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের আনা সর্বশেষ দুটি প্রস্তাবই উচ্চকক্ষের ৬০ ভোটের বাধা পেরোতে না পারায়, বর্তমানে এই শাটডাউনের অবসানে সৃষ্টি হয়েছে গভীর অনিশ্চয়তা।

দুই পক্ষই নাছোড় অবস্থানে থাকায় হোয়াইট হাউস শুক্রবার বলেছে, শাটডাউন অব্যাহত থাকলে জরুরি সরকারি পরিষেবা চালু রাখতে তাদেরকে ব্যাপক ছাঁটাইয়ের পথেই হাঁটতে হবে।

আদৌ এই ব্যাপক ছাঁটাইয়ের সুযোগ আছে কিনা তা স্পষ্ট না হলেও হোয়াইট হাউস এরই মধ্যে বাজেট ও ব্যবস্থাপনা বিষয়ক দপ্তর ওএমবির সঙ্গে এ নিয়ে কথা বলা শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের মধ্যে বিরোধ আটকে আছে এক জায়গায়, সেটি হল- স্বাস্থ্যসেবা। ডেমোক্র্যাটরা চাইছে, অচলাবস্থাকে কাজে লাগিয়ে নিম্নআয়ের মানুষদের জন্য স্বাস্থ্যবীমা ভর্তুকি যেন চালু থাকে তা নিশ্চিত করতে এবং মেডিকেইড স্বাস্থ্য কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের কাটছাঁট উল্টে দিতে।

এদিকে রিপাবলিকানদের অভিযোগ, কাগজপত্রহীন অভিবাসীদের স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করতেই ডেমোক্র্যাটরা মার্কিন সরকারের কর্মকাণ্ড বন্ধ করে রেখেছে। ডেমোক্র্যাটরা এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সর্বশেষ সরকারের ব্যয় নিয়ে রিপাবলিকানদের আনা প্রস্তাবটির পক্ষে ভোট দেন ৫৪ সেনেটর, বিপক্ষে পড়ে ৪৪ জনের ভোট। দুইজন ভোট দেননি।

ডেমোক্র্যাটদের আনা পৃথক প্রস্তাবের পক্ষে পড়ে ৪৫ ভোট, বিপক্ষে ৫২।

শাটডাউনের জন্য শুরু থেকেই রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একে অপরকে দোষারোপ করে আসছেন। দুই পক্ষের আলোচনায় অগ্রগতির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট অভিযোগ করে বলেন, নিজেদের দাবি নিয়ে আমেরিকানদের জিম্মি করে রেখেছে ডেমোক্র্যাটরা।

“শাটডাউনের অর্থনৈতিক প্রভাব প্রতিদিনই বাড়ছে,” বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ায় প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের জিডিপি দেড় হাজার ডলার করে কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

ভারত সফরে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, পেলেন লালগালিচা সংবর্ধনা

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার

হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

মোদি আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না: রাহুল গান্ধী

মার্কিন নিষেধাজ্ঞায় ভিসা-মাস্টারকার্ড লেনদেন বন্ধ, নতুন সংকটে কিউবা

বাজেট সংকটের মুখে পেন্টাগন

বিশ্বজুড়ে মুসলিম নারীদের মধ্যে ‘মডেস্ট’ ফ্যাশনের উত্থান