হোম > বিশ্ব

কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না: নেতানিয়াহুর হুমকি

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পৃথিবীতে ফিলিস্তিন রাষ্ট্র বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। ফিলিস্তিনি ভূখণ্ড শুধুমাত্র ইসরাইলের বলে দাবি করেন তিনি। জেরুজালেমে অবৈধ ইহুদি বসতি মালে আদুমিমে এক অনুষ্ঠানে এসব কথা বলেন নেতানিয়াহু। খবর আল জাজিরার।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইহুদি জনসংখ্যা দ্বিগুণ করা হবে।

জেরুজালেমের পূর্বে ১২ বর্গকিলোমিটার এলাকা নিয়ে এই বসতিটি ‘ই১’ নামে পরিচিত। বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে এই প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। যা ভবিষ্যতের যেকোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে কার্যত অসম্ভব করে তুলবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী ইসরাইলি বসতি স্থাপনকারীদের জন্য তিন হাজার ৪০০টি নতুন বাড়ি নির্মাণ করা হবে। যা পশ্চিম তীরের বেশিরভাগ অংশকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং একই সাথে এই অঞ্চলে হাজার হাজার ইসরাইলি বসতির সঙ্গে সংযুক্ত করবে।

১৯৬৭ সাল থেকে দখলকৃত পশ্চিম তীরের সকল ইসরাইলি বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহ বৃহস্পতিবার বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এই অঞ্চলে শান্তির চাবিকাঠি।

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর