হোম > বিশ্ব

আমার সঙ্গী অর্ধ-ভারতীয়: মাস্ক

আতিকুর রহমান নগরী

মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

মার্কিন প্রযুক্তিবিদ ইলন মাস্কের সঙ্গী শিভন জিলিস অর্ধ-ভারতীয় এবং তাদের এক ছেলের নাম শেখর। মূলত ভারতীয়-আমেরিকান মহাকাশবিজ্ঞানী এস চন্দ্রশেখরের প্রতি সম্মান জানিয়ে তিনি ছেলের এই নাম রেখেছেন।

টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্ক নিজেই এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

জেরোধার প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্টে মাস্ক বলেন, ‘আপনি হয়তো জানেন না, আমার সঙ্গী শিভন অর্ধেক ভারতীয়। ওর সঙ্গে আমার এক ছেলের নামের মাঝের অংশ শেখর রাখা হয়েছে।’

শিভন জিলিসের শৈশব সম্পর্কে মাস্ক বলেন, ‘তিনি কানাডায় বড় হয়েছেন। শৈশবেই তাকে দত্তক দেওয়া হয়েছিল। মনে হয়, তার বাবা এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন। সঠিক তথ্য আমার জানা নেই, তবে বিষয়টা এমন—তাকে শিশু থাকতেই দত্তক দেওয়া হয়েছিল এবং এরপর কানাডায় বড় হয়েছেন।’

শিভন জিলিস ২০১৭ সালে মাস্কের এআই কোম্পানি নিউরালিঙ্কে যোগ দেন। বর্তমানে তিনি ডিরেক্টর অব অপারেশনস অ্যান্ড স্পেশাল প্রজেক্টস হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিকস ও দর্শনে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি লাভ করেছেন।

মাস্ক ও জিলিসের চারজন সন্তান রয়েছে—জমজ সন্তান স্ট্রাইডার ও আজুর, মেয়ে আর্কাডিয়া এবং ছেলে সেলডন লাইকর্গাস।

পডকাস্টে মাস্ক আরো বলেন, ভারত থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে যারা অবদান রেখেছেন, তাদের কারণে দেশটি অনেক উপকৃত হয়েছে। যুক্তরাষ্ট্র ভারতীয় প্রতিভার এক বড় সুবিধাভোগী, তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে।

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি