হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সিএনএন

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান এবং নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টন, শিকাগো এবং লস অ্যাঞ্জেলেসের মতো প্রধান মহানগরগুলোতে বিক্ষোভে অংশ নেন অসংখ্য মানুষ। খবর সিএনএনের।

ভেনেজুয়েলার পতাকা হাতে বিক্ষোভকারীরা সামরিক অভিযানের বিরুদ্ধে স্লোগান দেন। কেউ কেউ হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং বৃষ্টি উপেক্ষা করে সামরিক হামলার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন।

বিক্ষোভকারীদের মধ্যে অনেকে ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ নয়’ এবং ‘লাতিন আমেরিকা থেকে আমেরিকার হাত সরিয়ে দাও’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।

লস অ্যাঞ্জেলেসে এক বিক্ষোভে পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশনের একজন সংগঠক কামেরন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ডলারের চিহ্নই দেখে। তারা প্রকৃত মানুষদের দেখতে পায় না, যারা ভালো জীবনযাপনের চেষ্টা করছে। এ কারণেই তারা মধ্যরাতে কোনো দেশে বোমা হামলা চালায়।’

যুদ্ধবিরোধী কমিটি শিকাগো জানায়, ‘যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী যুদ্ধ চালালেও আমরা চাই না আমাদের জনসাধারণের অর্থ যুদ্ধে ইন্ধন জোগাক। আমরা চাই না আমাদের সরকার ভেনেজুয়েলার সার্বভৌম জাতির বিরুদ্ধে যুদ্ধ করুক!’

আরএ/এসআই

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার