হোম > বিশ্ব

মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: এবিসি নিউজ

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তৃতীয় দল শুরু করা হাস্যকর।’

ট্রাম্প আরো বলেন ‘এটি সর্বদা একটি দ্বি-দলীয় ব্যবস্থা এবং আমি মনে করি তৃতীয় দল শুরু করা বিভ্রান্তি আরো বাড়িয়ে তুলবে।’

কয়েক সপ্তাহ ধরে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলছিলেন ধনকুবের ইলন মাস্ক। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দেন।

ইলন মাস্ক বলেছেন, ‘আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।’

রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন, ‘গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ককে সম্পূর্ণরূপে লাইনচ্যুত হতে দেখে আমি দুঃখিত।’ মাস্ক মূলত ট্রেনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন।’

ট্রাম্প এক সময়েরন ঘনিষ্ঠ মিত্র টেসলার প্রধান নির্বাহী ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর নেতৃত্ব দেন, যা ফেডারেল ব্যয় কমাতে সহায়তা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।

এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার আছে কি না, এ বিষয়ে একটি জরিপ চালিয়েছেন মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।

আরএ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

পদত্যাগপত্রে যা লিখেছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার প্রধান

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

জ্বালানি সাশ্রয় করতে শ্রীলঙ্কায় সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা

ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না: মার্কিন এনসিটিসি প্রধান

ইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ড

ইরান যুদ্ধে সমর্থন নেই জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ

৯ এপ্রিল পর্যন্ত তেল আবিব ফ্লাইট বাতিল করেছে জার্মানি