হোম > বিশ্ব

ইউরোপীয় ৫ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা ম্যাক্রোঁর

আতিকুর রহমান নগরী

প্রযুক্তি কোম্পানির নিয়ন্ত্রণসংক্রান্ত ইস্যুতে পাঁচজন ইউরোপীয় নাগরিককে যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি এই পদক্ষেপকে ‘ভয়ভীতি প্রদর্শন’ ও ‘জবরদস্তিমূলক’ বলে আখ্যা দিয়েছেন।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, থিয়েরি ব্রেটনসহ আরও চারজন ইউরোপীয় নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে ভিসা-সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছে, ফ্রান্স তার নিন্দা জানাচ্ছে।

ম্যাক্রোঁর মতে, এসব সিদ্ধান্ত ইউরোপের ডিজিটাল সার্বভৌমত্বকে দুর্বল করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এবং তা চাপ প্রয়োগের শামিল।

তিনি আরও বলেন, ইউরোপ তার ‘নিয়ন্ত্রণমূলক স্বায়ত্তশাসন’ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেবে না।

এসআর

ইরান যুদ্ধ নিয়ে এবার প্রশ্ন তুলবে কংগ্রেসের ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড গড়লেন যেসব মুসলিম প্রার্থী

ট্রাম্পের হারের ধাক্কায় বাড়ল তেলের দাম

বিজয়ের পর প্রথম ভাষণে যা বললেন ইলহান ওমর

নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজারগুলো এবার কাজ করেনি: ইলন মাস্ক

নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি মুসলিম নারী আবের কাওয়াস

রিপাবলিকানদের আসন কেড়ে ইলিনয় সিনেটে বিজয়ী নাবিলা সৈয়দ

নিউইয়র্কের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য শেভালিয়ের

বিপুল ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত মুসলিম কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন

নিউ জার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য আদম হামাওয়ি