হোম > বিশ্ব

টানা ১১ রাত ভারত-পাক সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। রোববার (৪ মে) রাতভর এই গোলাগুলি চলে। তবে গোলাগুলিতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এ নিয়ে টানা ১১ রাত কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ৫ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

পেহেলগামে হামলার পরদিনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং কূটনীতিক প্রত্যাহারের ঘোষণা। ভারতের দাবি, হামলার সঙ্গে সীমান্তের ওপারের সন্ত্রাসীদের সংযোগ আছে।

এর জবাবে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয়। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে। এমনকি তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্যও বন্ধ করে দেয় পাকিস্তান।

এছাড়া পাকিস্তান ভারতের পানিচুক্তি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে এবং হুঁশিয়ারি দেয়, পানি বন্ধ করে দেয়া হলে সেটিকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে।

এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান গত শনিবার ৪৫০ কিমি. রেঞ্জের ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে ‘খোলামেলা উসকানি’ বলে মন্তব্য করেছেন।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো