হোম > বিশ্ব

তানজানিয়ার কিলিমাঞ্জারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একথা জানায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটি একটি চিকিৎসা উদ্ধার অভিযানে ছিল। বুধবার পাহাড়ের বারাফু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর দ্য স্ট্রেটস টাইমসের।

নিহতদের মধ্যে দুই বিদেশিও ছিলেন। এছাড়া দুর্ঘটনায় একজন স্থানীয় চিকিৎসক, একজন ট্যুর গাইড এবং একজন পাইলটও নিহত হয়েছেন।

আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার মিটার (২০ হাজার ফুট) উঁচুতে অবস্থিত। মোয়ানাঞ্চি জানিয়েছে, ৪ হাজার ৬৭০ থেকে ৪ হাজার ৭০০ মিটারের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। প্রতি বছর প্রায় ৫০ হাজার পর্যটক কিলিমাঞ্জারো আরোহণ করেন।

তানজানিয়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিধি অনুসারে তদন্ত শুরু করা হয়েছে।

কিলিমাঞ্জারো পর্বতে বিমান দুর্ঘটনা বিরল, সবশেষ রেকর্ড করা ঘটনাটি ছিল ২০০৮ সালের নভেম্বরে। ওই দুর্ঘটনায় চারজন মারা যান।

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি

হারামাইনের নিরাপত্তায় কোনো আপস নয়: পাকিস্তান

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ডেটা সেন্টারই কেন সামরিক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে

গাজায় তীব্র খাদ্য সংকটে ১৪ লাখ ফিলিস্তিনি: ডব্লিউএফপি

নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্ব ঘোষণা দিতে যাচ্ছে কাতার

ইউক্রেন যুদ্ধে ‘স্টারশিল্ড’ কেন এত গুরুত্বপূর্ণ

জলদস্যু দমনের অভিযানে বিপাকে সোমালিয়ার জেলেরা

ফ্রান্সে সহিংস বিক্ষোভের জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান