হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সেমেরু আগ্নেয়গিরিতে রোববার ভোরে টানা ছয়বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এরফলে ছাইয়ের কুণ্ডলী আগ্নেয়গিরিরে শিখর থেকে তিন হাজার ৯৩৭ ফুট উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আন্তারা নিউজ জানায়, এই আগ্নেয়গিরিটি গত কয়েক বছর ধরে সক্রিয় অবস্থায় রয়েছে। আগ্নেয়গিরিটি বর্তমানে সতর্কতার তৃতীয় স্তর বা লেভেল-৩ পর্যায়ে রয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

লুমাজাং ও মালাং জেলার সীমানায় অবস্থিত সেমেরুতে স্থানীয় সময় ভোর ৫টা ৪৬ মিনিটে প্রথম অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়। লুমাজাংয়ের সেমেরু পর্যবেক্ষণ পোস্টের কর্মকর্তা লিসওয়ান্তো বলেন, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির চূড়া থেকে প্রায় এক হাজার ২০০ মিটার উঁচু পর্যন্ত ধোঁয়া ও ছাইয়ের দৃশ্য দেখা গেছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন কেন্দ্র (পিভিএমবিজি) জনসাধারণকে সতর্ক করে জানায়, সেমেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে বেসুক কোবোকান এলাকার ভেতরে চূড়া থেকে ১৩ কিলোমিটার (৮ মাইল) এলাকাজুড়ে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি, আগ্নেয়শিলার খণ্ড উড়ে আসার ঝুঁকি থাকায় মূল ক্রেটার থেকে পাঁচ কিলোমিটার (৩.১১ মাইল) ব্যাসার্ধের ভেতর প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের ওপর অবস্থিত ইন্দোনেশিয়ায় ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

আরএ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান