হোম > বিশ্ব

বলপ্রয়োগের প্রতিবাদে এবার নেপালের কৃষিমন্ত্রীর পদত্যাগ

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের প্রতিবাদে পদত্যাগ করেছেন নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী রামনাথ অধিকারী। আজ মঙ্গলবার তিনি পদত্যাগের কথা জানান। তার অভিযোগ, বিক্ষোভকারীদের দমনে বলপ্রয়োগের মাধ্যমে দেশকে গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদের দিকে ঠেলে দিয়েছে সরকার। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।

পদত্যাগপত্রে এই আইনপ্রণেতা বলেন, গণতন্ত্রে প্রশ্ন করা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করা নাগরিকের অধিকার। এই স্বাভাবিক অধিকারকে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে, রাষ্ট্র ব্যাপক দমনপীড়ন, হত্যা এবং বলপ্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে, যা দেশকে গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদের দিকে ঠেলে দিয়েছে।

তিনি আরো বলেন, ‘জাতি গঠনে তরুণদের সহযোগিতা করার পরিবর্তে সরকার কীভাবে এই নতুন প্রজন্মের বিরুদ্ধে সহিংস আচরণ করেছে, তার উত্তর না দিয়ে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না ।’

এরআগে বিক্ষোভ দমনে বলপ্রয়োগ ও হতাহতের ঘটনার দায় নিয়ে সোমবার পদত্যাগ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এদিকে, নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী অলিকে নৈতিক দায়িত্ব নিতে এবং পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

থাপা বলেন, ‘নিরপরাধ তরুণদের অকারণে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীকে এই দমন-পীড়নের দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে।’

সামাজিকমাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির অভিযোগ সোমবার বিক্ষোভ শুরু করে জেন-জি প্রজন্ম। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল ও গুলি চালায় পুলিশ। এতে অন্তত ১৯ জন নিহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়েছে।

আরএ

এক বছরে ফিলিস্তিনিদের ওপর ১২০০ হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা

আরব দলগুলোকে বাদ দিয়ে ক্ষমতা ভাগাভাগির পথে নেতানিয়াহু-আইজেনকট

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, তবে রাখলেন অদ্ভুত শর্ত

সংঘাতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা কতটুকু

মাঠেই জামাতে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা

ইয়েমেনের রাস ইসা বন্দর থেকে লোকজনকে সরে যেতে বলল সৌদি জোট

মহাকাশে ইবাদত পালনে নভোচারীর জন্য ইসলামি নির্দেশিকা

ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

‘মুহাম্মদ’ নামের প্রতি বিদ্বেষ, যুক্তরাষ্ট্রে হিন্দু যাত্রীর হামলায় উবার চালকের মৃত্যু

ইস্তাম্বুলে বৈশ্বিক নাগরিক সমাজের মিলনমেলা, মানবিক সহযোগিতার নতুন দিগন্ত