হোম > বিশ্ব

বাংলাদেশের সঙ্গে বিবাদ চায় না ভারত: রাজনাথ সিং

আতিকুর রহমান নগরী

ছবি: ইন্ডিয়া টুডে

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নয়াদিল্লি কখনো বাংলাদেশের সঙ্গে কোনো বিবাদ চায় না। সংবাদমাধ্যম নেটওয়ার্ক-১৮কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।

সাক্ষাতকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলাপ করেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত শান্তি চায় এবং কোনো দেশে সংঘাতকে উৎসাহিত করে না।

এসময় তিনি বলেন, ভারত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে ‘উত্তেজনাপূর্ণ সম্পর্ক’ চায় না বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে রাজনাথ বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস যেন ভেবেচিন্তে কথা বলেন।’

গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে।

সাক্ষাতকারে পাক-আফগান সংঘাত নিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নয়া নয়াদিল্লি।

সূত্র: ফার্স্টপোস্ট

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প