হোম > বিশ্ব

অন্ধ্রপ্রদেশে আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘মোন্থা’

আতিকুর রহমান নগরী

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার স্থলভাগে আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দপ্তরের বরাতে এনডিটিভিসহ স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় রাত ৮টার দিকে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানা শুরু হয়েছে। বর্তমানে সেটি অন্ধ্রপ্রদেশের উপকূল তছনছ করছে। পশ্চিমবঙ্গে বড় আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। তবুও উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় মোন্থা’র নামকরণ থাই ভাষায়, যা অর্থ হচ্ছে সুগন্ধি ফুল। ভারতের আবহাওয়া অধিদপ্তর তার সর্বশেষ আপডেটে জানিয়েছে যে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে কাকিনাড়ার আশেপাশে মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে এবং প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৯০-১০০ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানবে।

স্থানীয় প্রশাসন মঙ্গলবার রাত ৮.৩০ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত এই সাতটি জেলায় সমস্ত যানবাহন চলাচল স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। ঘূর্ণিঝড়টি রাজ্যের ২২টি জেলার ৪০৩টি অঞ্চলকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে।

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প