হোম > বিশ্ব

এফবিআই প্রধানের ইমেইল হ্যাক করলেন ইরানি হ্যাকাররা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন ইরানি হ্যাকাররা। এফবিআই মুখপাত্র বেন উইলিয়ামসন প্যাটেলের ইমেল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাকের পর সেখান থেকে নেওয়া ছবি একের পর এক প্রকাশ করেছেন হ্যাকাররা।

তারা যেসব তথ্য ও ছবি হাতিয়ে নিয়েছেন, সেগুলো ২০১১ থেকে ২০২২ সালের মধ্যের। যার মধ্যে আছে ব্যক্তিগত, ব্যাবসায়িক ও ভ্রমণসংক্রান্ত।

এফবিআই মুখপাত্র বেন উইলিয়ামসন জানান, ‘সম্ভাব্য ঝুঁকি প্রশমিত করতে আমরা সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যেসব তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়েছেন, তাতে কোনো সরকারি তথ্য নেই।’

এই সাইবার হামলার পেছনে ‘হানদালা হ্যাক টিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী জড়িত বলে জানা গেছে। তাদের দাবি, প্যাটেল এখন হ্যাকের শিকার ব্যক্তিদের তালিকায় নিজের নাম দেখতে পাবেন।

যে গ্রুপটি এই হ্যাকিংয়ে জড়িত, তারা এ মাসের শুরুতে একটি সাইবার হামলা চালিয়েছিলেন, যার কারণে যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটেছিল।

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২

ন্যায্য ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে আগ্রহী ইরান-চীন

মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগচির কটাক্ষ

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার আশ্বাসেও হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থবির

সিঙ্গাপুরে প্রতিটি শিশুকে ৭০ হাজার ডলার সহায়তা দেবে সরকার

গঙ্গার পানি বাড়ায় ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

বৈঠকে বসছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্ররা

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের