হোম > বিশ্ব

ফিলিস্তিনের সিনেমা আইকন বাকরি আর নেই

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ বাকরি মারা গেছেন। বুধবার উত্তর ইসরাইলি শহর নাহারিয়ায় গ্যালিলি মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়। বাকরির পরিবার জানায়, হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। তার তথ্যচিত্র ‘জেনিন, জেনিন’ এবং ফিলিস্তিনিদের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের জন্য সুপরিচিত ছিলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

১৯৫৩ সালে গ্যালিলিতে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী বাকরি একজন ফিলিস্তিনি ইসরাইলি ছিলেন। ১৯৮০-এর দশকের ‘বিয়ন্ড দ্য ওয়াল’ চলচ্চিত্রে ইসরাইলি কারাগারে একজন ফিলিস্তিনি বন্দির ভূমিকায় অভিনয় তাকে বিশ্বজুড়ে সমালোচকদের প্রশংসা এনে দেয়।

২০০২ সালে ‘জেনিন, জেনিন’ মুক্তি পাওয়ার পর তার আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি পায়। দ্বিতীয় ইন্তিফাদার সময় দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার পটভূমিতে নির্মিত হয় ওই সিনেমা। ২০২২ সালে ইসরাইলি সুপ্রিম কোর্ট ছবিটির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে এবং একে ‘মানহানিকর’ বলে অভিহিত করে।

ছয় সন্তানের জনক বাকরি ইসরাইলে ফিলিস্তিনিদের সার্বিক পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি সামাজিক সচেতনতা বিষয়ক তথ্যচিত্রও পরিচালনা করেছিলেন।

আরব-ইসরাইলি রেডিও স্টেশন এ-শামস সামাজিকমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাকরিকে ‘মুক্ত কণ্ঠস্বর’ হিসেবে বর্ণনা করেছে। পোস্টে তারা লেখে, ‘মোহাম্মদ বাকরির রেখে যাওয়া উত্তরাধিকার আমাদের মনে করিয়ে দেয়, শিল্প প্রতিরোধের হাতিয়ার হতে পারে।’

আরএ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান