হোম > বিশ্ব

নোবেল নিতে যাওয়ার পথে আহত মাচাদো

আতিকুর রহমান নগরী

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নরওয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি’র বরাতে সোমবার তার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

নোবেল পুরস্কার গ্রহণের উদ্দেশ্যে অসলো যেতে গিয়ে তিনি মেরুদণ্ডে আঘাত পান। নরওয়ের দৈনিক আফতেনপোস্টেন জানায়, উত্তাল সমুদ্রের মধ্যে একটি ছোট মাছ ধরার নৌকায় করে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

মাচাদোর মুখপাত্র ক্লাউডিয়া মাচেরো জানান, তার মেরুদণ্ডে আঘাত লেগেছে। তবে চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, অসলো বিশ্ববিদ্যালয়ের উলেভাল হাসপাতালের চিকিৎসকেরা তার চিকিৎসা করেছেন।

যাত্রাপথে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ৫৮ বছর বয়সী এই নেত্রী। তবে আহত অবস্থাতেও অসলো পৌঁছানোর পর তিনি সমর্থকদের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, মাচাদো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন। ওই নির্বাচনে তাকে অংশ নিতে দেওয়া হয়নি এবং আগস্ট থেকে তিনি দেশে আত্মগোপনে ছিলেন।

এসআর

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প