হোম > বিশ্ব

ভিসার মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে যুক্তরাজ্যের কঠোর সিদ্ধান্ত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শিক্ষার্থীদের সতর্কবার্তা পাঠিয়ে জানানো হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা যুক্তরাজ্য ত্যাগ না করলে, জোর করে দেশে ফেরত পাঠানো হবে। খবর বিবিসির

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থী ভিসায় বৈধভাবে যুক্তরাজ্যে আসা অনেক শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আশ্রয় প্রার্থনা করছেন। এ প্রবণতাকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করা হয়েছে।

এই পদক্ষেপের অংশ হিসেবে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ই-মেইলে এ বিষয়ে বার্তা পাঠানো হচ্ছে। ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে, এমন ১০ হাজার শিক্ষার্থীকে টেক্সট ও ই-মেইল পাঠানো হয়েছে।

টেক্সট ও ইমেলের মাধ্যমে প্রায় এক লাখ ৩০ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবারের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ করবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জুন পর্যন্ত এক বছরে মোট আশ্রয় আবেদনকারীর প্রায় ১৩ শতাংশ ছিলেন আন্তর্জাতিক শিক্ষার্থী। এদের মধ্যে পাকিস্তানের শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ, এরপর যথাক্রমে রয়েছেন ভারত, বাংলাদেশ ও নাইজেরিয়ার শিক্ষার্থীরা।

যদিও আশ্রয়ের জন্য আবেদনকারী শিক্ষার্থী ভিসাধারীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে, এ সংখ্যা ২০২০ সালের তুলনায় প্রায় ছয় গুণ বেশি।

ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কতজন শিক্ষার্থী আবেদন করেছেন, তার সংখ্যা স্বরাষ্ট্র দপ্তর আলাদা করে জানায়নি।

আরএ

ইরানের খারগ দ্বীপে হামলা: তেলের আরো বাড়ার আশঙ্কা

খারগ দ্বীপে হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের খারগ দ্বীপে ইতিহাসের অন্যতম শক্তিশালী বোমা হামলার দাবি ট্রাম্পের

ট্রাম্পের আসন্ন বিপদ ‘এপস্টেইন ফাইল’

সৌদির বিমানঘাঁটিতে ইরানের হামলা, মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত

লেবাননে হাসপাতালে ইসরাইলি হামলা, চিকিৎসাকর্মীসহ নিহত ১২

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ: নাইম কাসেম

ইরান যুদ্ধের প্রভাব বৈশ্বিক বাজারে, মার্কিন শেয়ারবাজারে বড় পতন

এক বা দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত

রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা ভুল: জার্মানি