হোম > বিশ্ব

আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিন বৈঠক

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

স্থগিত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত বৈঠক। আপাতত রুশ প্রেসিডেন্টের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলে আল জাজিরাকে জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।

এরআগে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সাথে বৈঠকে বসবেন তিনি।

নির্ধারিত সময়ে বৈঠক হচ্ছে না, মস্কোর পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বৈঠকের প্রস্তুতির জন্য সময় লাগতে পারে। তিনি জানান, ‘প্রাথমিকভাবে এখানো কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।’

মঙ্গলবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে বৈঠক বিলম্বিত হওয়ার কারণ জানতে চান সাংবাদিকরা। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে অস্বীকৃতি জানান, তিনি।

তিনি বলেন, ‘আমি কোনো ব্যর্থ বৈঠক করে সময় নষ্ট করতে চাই না। তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিবর্তন আসতেই পারে। দেখব কী হয়।’

প্রেসিডেন্ট পুতিনের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, দুই দেশের প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে প্রস্তুতি অব্যাহত রেখেছে রাশিয়া।

আরএ

বলপ্রয়োগ করে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

পাকিস্তান-চীন সীমান্ত চুক্তিতে কেন ক্ষুব্ধ ভারত

সংকট সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আলোচনায় যা গুরুত্ব পাবে

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

অনুমতি ছাড়া পাহাড়ে উঠে দুর্ঘটনায় পতিত পর্বতারোহীকে জরিমানা

চীনে তাইওয়ানের শ্রমমন্ত্রীর সফর, দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত কি না

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, ইসলামাবাদের অভিযোগ অস্বীকার

বিশ্ববাজারে স্থবির স্বর্ণের দাম

ট্রাম্প টিভি চালু করলেন ডোনাল্ড ট্রাম্প