হোম > বিশ্ব

ইরান যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের নিন্দা মামদানির

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ ‘সব দিক থেকেই বিরোধিতা করা উচিত’। তিনি উল্লেখ করেন, শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র যেসব যুদ্ধ করেছে ঐতিহাসিকভাবে তার পরিণতি হয়েছে ভয়াবহ।

নিউইয়র্ক সিটিতে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মামদানি। তিনি ইউটিউবার ব্রায়ান টাইলার কোহেনকে বলেন, ‘সাশ্রয়ী পণ্য মূল্যের সংকটের’ মধ্যে পরিচালিত এই যুদ্ধে ‘ইতোমধ্যেই ২৩ বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে’।

মামদানি বলেন, ‘এই পরিমাণ অর্থ মেডিকেয়ার, শিক্ষক বা এমনকি ছাত্র ঋণ বাতিলের মতো খাতে বিনিয়োগের মাধ্যমে শ্রমজীবী ​​মার্কিনিদের জীবন বদলে দিতে পারত।’ তিনি আরো বলেন, ‘আরেকটি শাসন পরিবর্তন যুদ্ধের পেছনে ছুটতে গিয়ে এই সবকিছুই ছুড়ে ফেলা হয়েছে’।

সূত্র: আল জাজিরা

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের