হোম > বিশ্ব

ইরানে আরো ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি এও উল্লেখ করেছেন যে তিনি ইরানকে "একের পর এক সুযোগ" দিয়েছেন।

আগামী রোববার ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চুক্তি বিষয়ক ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ওই আলোচনার আগেই এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, "আমি তাদের শক্ত ভাষায় বলেছি যে এটি করো, কিন্তু তারা করেনি।"

"ইতোমধ্যে অনেক প্রাণহানি ও ধ্বংস সাধিত হয়েছে। কিন্তু এই রক্তপাত বন্ধ করার এখনও সময় আছে। কারণ এর পরের হামলাগুলো আরও ভয়াবহ হতে যাচ্ছে," তিনি বলেন।

"সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই চুক্তিতে আসতে হবে। যেটিকে একসময় পারস্য সাম্রাজ্য বলা হতো, সেটিকে রক্ষা করো। আর কোনও মৃত্যু নয়, আর কোনও ধ্বংস নয়, এটি করো, নইলে অনেক দেরি হয়ে যাবে।"

তিনি এও উল্লেখ করেন, ইরানে ইসরাইলে যে হামলা চালিয়েছে, এই হামলার পরিকল্পনার কথা তিনি আগে থেকেই জানতেন। তবে তিনি এটি স্পষ্ট করেছেন যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনোভাবেই অংশ নেয়নি।

মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগচির কটাক্ষ

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার আশ্বাসের পরও হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থবির

সিঙ্গাপুরে প্রতিটি শিশুকে ৭০ হাজার ডলার সহায়তা দেবে সরকার

গঙ্গার পানি বাড়ায় ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

বৈঠকে বসছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্ররা

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

বিদেশ ভ্রমণে পরিচয় গোপন করেন অধিকাংশ ইসরাইলি নাগরিক

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের

পশ্চিম তীরে ‘ই–ওয়ান’ প্রকল্প বন্ধের আহ্বান ইইউর

যুক্তরাষ্ট্রে রেনো শহরের কাছে দাবানল, নিরাপদ স্থানে ৪০ সহস্রাধিক মানুষ