হোম > বিশ্ব

রাশিয়া-ইউক্রেনে ৩০ দিন যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩০ দিন নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় এই আহ্বান জানান তিনি।

ট্রাম্প বলেন, যদি এ যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়, তবে আমেরিকা ও তার মিত্ররা লঙ্ঘনকারী দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে।

তিনি বলেন, ‘আশা করি একটি গ্রহণযোগ্য যুদ্ধবিরতি হবে এবং দুই দেশে সরাসরি আলোচনার স্বার্থে এ যুদ্ধবিরতির দায়িত্ব গ্রহণ করবে।’

ট্রাম্প জানান, যুদ্ধবিরতির এ সুযোগ থেকে চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি তৈরি করা হবে। এর জন্য সবধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যেকোনো মুহূর্তে যুদ্ধবিরতিতে যেতে তিনি প্রস্তুত রয়েছেন। তবে এর জন্য মস্কোকে যুদ্ধ বন্ধের সদিচ্ছা প্রকাশ করতে হবে।

এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস পালনে তিন দিনের একতরফা যুদ্ধবিরতি পালন করছে রাশিয়া। বুধবার রাত ৯টা থেকেই তা শুরু হয়েছে বলে জানায় মস্কো। শনিবার পর্যন্ত এ যুদ্ধবিরতি চলবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

পদত্যাগপত্রে যা লিখেছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার প্রধান

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

জ্বালানি সাশ্রয় করতে শ্রীলঙ্কায় সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা

ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না: মার্কিন এনসিটিসি প্রধান

ইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ড

ইরান যুদ্ধে সমর্থন নেই জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ

৯ এপ্রিল পর্যন্ত তেল আবিব ফ্লাইট বাতিল করেছে জার্মানি