হোম > বিশ্ব

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দাবি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা করছে ইসরাইল, এমন দাবি করেছেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকির। এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বলে অভিহত করেন তিনি। সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে সম্প্রতি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরাইল।

শনিবার আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ফিকির বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের স্থানান্তর এবং তাদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে, এই তথ্য নিশ্চিত করেছে সোমালিয়া।

যদি এ অভিযোগ অস্বীকার করেছে সোমালিল্যান্ড ও ইসরাইল। সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিল্যান্ড থেকে স্বাধীনতা ঘোষণা করে কিন্তু জাতিসংঘের স্বীকৃতি পায়নি।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার গত সপ্তাহে ইসরাইলের চ্যানেল ১৪-কে বলেছিলেন যে ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে স্থানান্তর চুক্তির অংশ ছিল না।

তিনি বলেন, ‘আমি মনে করি রাজনীতি, নিরাপত্তা, উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের অনেক বিষয় রয়েছে যা আমরা সোমালিল্যান্ডের সঙ্গে এগিয়ে গিয়ে নেব। তবে আমি বলতে পারি এটি আমাদের চুক্তির অংশ নয়।’

আরএ

সংঘাত শুরুর পর হরমুজে ইরানের হামলা সর্বোচ্চ পর্যায়ে

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি ড্রোন হামলায় ফিলিস্তিনি নিহত

পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু

ইরানের বিরুদ্ধে যুদ্ধকৌশলে ‘চরম ব্যর্থ’ যুক্তরাষ্ট্র: ইরান

নেপালের প্রধানমন্ত্রীর মন জয়ে ভারতের নানা কৌশল

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান

এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে যা বলছে ইরান

‘মুসলিম-বিদ্বেষ গণহত্যাকে স্বাভাবিক করার হাতিয়ার’

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে আড়াই বিলিয়ন ডলার উদ্ধার

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৪