হোম > বিশ্ব

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে যা বললেন ট্রাম্প

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন না-ও হতে পারে। বৃহস্পতিবার একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে আরো আলোচনার পরিকল্পনা করছেন বলেও জানান ট্রাম্প। খবর দ্য ডনের।

ট্রাম্প বলেন, ‘আমি আমার প্রথম মেয়াদে মার্কিন সামরিক শক্তি বাড়িয়েছি। এখন আমাদের একটি বাহিনী ইরানের দিকে যাচ্ছে। আশা করছি আমাদের এটি ব্যবহার করার প্রয়োজন হবে না।’

ইরানের সঙ্গে আলোচনায় বসবেন কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আগেও আলোচনা করেছি এবং আরো আলোচনার পরিকল্পনা করছি।’ তিনি বলেন, ‘আমাদের অনেকগুলো বড় ও শক্তিশালী জাহাজ এখন ইরানের পথে। যদি সেগুলো ব্যবহার করতে না হয়, তবে সেটিই হবে সবচেয়ে ভালো বিষয়।’

ট্রাম্প ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে খুব দ্রুতই একটি চুক্তি করার দাবি জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এবার আক্রমণ অনেক ভয়াবহ।

ইসরাইলের সঙ্গে তেহরানের ১২ দিনের যুদ্ধের সময় জুন মাসে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল।

আরএ

নোবেলের দৌড়ে ২৮৭ জন, তালিকায় থাকতে পারেন ট্রাম্প

সু চির সাজা কমিয়ে গৃহবন্দী করল জান্তা সরকার

তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, অভয়বার্তা মমতার

২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার টন অস্ত্র পেল ইসরাইল

ইরান যুদ্ধে বড় ক্ষতির মুখে মার্কিন সামরিক সরঞ্জাম

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটে বিশ্ব: আইইএ প্রধান

তীব্র খাদ্য সংকটের মুখে লেবানন: ডব্লিউএফপি

হরমুজ সংকট বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করছে: জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের বার্তা দিলেন জার্মান চ্যান্সেলর

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে তোপের মুখে পেন্টাগন