হোম > বিশ্ব

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, তবে রাখলেন অদ্ভুত শর্ত

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ক্ষমতা ছাড়ার বিনিময়ে নতুন সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভবিষ্যতে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ চান তিনি। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বিরোধী নেতা গাদি আইজেনকটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু।

শনিবার নেতানিয়াহু জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন সরকারে নিজের অবস্থান পরিবর্তন করতেও তিনি প্রস্তুত।

নেতানিয়াহুর প্রস্তাব অনুযায়ী, নতুন সরকারের মেয়াদের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গাদি আইজেনকট। অন্যদিকে নেতানিয়াহু থাকবেন বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দুজনের সরকারপ্রধানের দায়িত্ব পালনের কথা রয়েছে।

ইসরাইলে সরকার গঠন নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যেই এ প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। তবে তাকে ক্ষমতা থেকে সরিয়ে বিকল্প জোট গঠনের বিষয়ে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী শিবির ইতোমধ্যে অনেকটা এগিয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন আইজেনকট। তবে একই সঙ্গে বিকল্প সরকার গঠনের উদ্যোগও অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

এদিকে নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিরোধী জোটের নেতারা। তাদের অভিযোগ, ক্ষমতা ধরে রাখার কৌশল হিসেবেই এমন প্রস্তাব দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। বিরোধী জোটের অন্যতম নেতা ইয়ার লাপিদ প্রস্তাবটিকে প্রতারণা বলে মন্তব্য করেছেন।

গত মাসের সাধারণ নির্বাচনে ইসরাইলের কোনো রাজনৈতিক পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরাইলের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন।

নেতানিয়াহুর দলকে বাদ দিয়ে বিকল্প সরকার গঠন করতে হলে আইজেনকটের নেতৃত্বাধীন জোটকে কয়েকটি আরব দলসহ অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন নিতে হতে পারে। এ লক্ষে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে আলোচনা চলছে।

সূত্র: স্কাই নিউজ, দ্যা টেলিগ্রাফ

এআরবি

সংঘাতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা কতটুকু

মাঠেই জামাতে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা

ইয়েমেনের রাস ইসা বন্দর থেকে লোকজনকে সরে যেতে বলল সৌদি জোট

মহাকাশে ইবাদত পালনে নভোচারীর জন্য ইসলামি নির্দেশিকা

ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

‘মুহাম্মদ’ নামের প্রতি বিদ্বেষ, যুক্তরাষ্ট্রে হিন্দু যাত্রীর হামলায় উবার চালকের মৃত্যু

ইস্তাম্বুলে বৈশ্বিক নাগরিক সমাজের মিলনমেলা, মানবিক সহযোগিতার নতুন দিগন্ত

সৌদির প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান

তিন বছর বন্ধ থাকার পর গাজায় ফিরল ফুটবল, ধ্বংসস্তূপের মাঝেই টুর্নামেন্টে ২০ দল

ইরানে মদপানে ২০ জনের বেশি মৃত্যু, আক্রান্ত ৫০০