হোম > বিশ্ব

হংকং অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪৬

আতিকুর রহমান নগরী

হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪৬-এ দাঁড়িয়েছে বলে রোববার নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

ডিজাস্টার ভিকটিম আইডেন্টিফিকেশন ইউনিটের কর্মকর্তারা ওয়াং ফুক কোর্টের আরও তিনটি উঁচু ভবনে অনুসন্ধান বিস্তৃত করার পর অতিরিক্ত মৃতদেহ উদ্ধার করেন। ১৯৮০ সালের পর এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ আবাসিক ভবন অগ্নিকাণ্ড বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে। খবর এএফপির।

পুলিশের ক্যাজুয়ালটি ইনকোয়ারি ইউনিটের চিফ সুপারিনটেনডেন্ট স্যাং শুক-ইন সংবাদ সম্মেলনে বলেন,

“হংকং সময় বিকেল ৪টা পর্যন্ত সর্বশেষ নিহতের সংখ্যা ১৪৬। আরও মৃত্যুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

রোববার চীনের বিভিন্ন অঞ্চল থেকে ১,০০০-এর বেশি মানুষ হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার এই আবাসিক কমপ্লেক্সে এসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এএফপি–র প্রতিবেদক জানান, এলাকায় দীর্ঘ লাইন দেখা গেছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ একটি আন্তবিভাগীয় তদন্ত টাস্কফোর্স গঠন করেছে।

হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে তিনজনকে পুলিশও ম্যানস্লটার (অবহেলাজনিত হত্যাকাণ্ড) অভিযোগে আটক করেছে।

এসআর

আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাচ্ছে ইসরাইলি উগ্রপন্থীরা

এবার ভারতের রাজধানীতে জেন-জি আন্দোলনের ‘অবতরণ’: আল জাজিরা

ইরানকে শক্তিশালী ও অহংকারী বললেন ট্রাম্প

ইসরাইলবিরোধী মনোভাবে শীর্ষে তুরস্ক ও সবচেয়ে কমে ভারত, বাংলাদেশে কত

যে কারণে হাকান ফিদান এরদোয়ানের পর দেশটির দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি: ইসরাইলকে ‘সর্বোচ্চ হুমকি’ হিসেবে দেখছে পেন্টাগন

ভারতজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়ে যা বললেন ককরোচ জনতা পার্টির প্রধান

‘ককরোচরা আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছেন’ স্লোগানে বিক্ষোভ

তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে

সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র