হোম > বিশ্ব

গাজার শাসনভার হস্তান্তরে প্রস্তুত হামাস

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা গাজার প্রশাসনিক দায়িত্ব একটি স্বাধীন কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত। সেই সঙ্গে ভবিষ্যতে এই ভূখণ্ডে কোনো শাসনব্যবস্থার অংশ হতে চায় না তারা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, গাজার প্রশাসন তদারকি করার জন্য স্বাধীন একটি কমিটি গঠনের অপেক্ষায় রয়েছেন তারা।

তিনি বলেন, হামাস শাসনভার হস্তান্তর প্রক্রিয়া সহজ করবে এবং কমিটির কাজে সহায়তা করবে। তিনি জোর দিয়ে বলেন, হামাস উপত্যকা পরিচালনার জন্য যেকোনো প্রশাসনিক কাঠামোর বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

তার এই বক্তব্য ২০২৪ সালের মার্চ মাসে গাজাসংক্রান্ত জরুরি আরব শীর্ষ সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের পটভূমিতে এলো। ওই সম্মেলনে ফিলিস্তিনিদের যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করা হয়।

এই পরিকল্পনায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনার জন্য একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠনের কথা বলা হয়েছে। এই সংস্থা হবে স্বাধীন, এটি নিরপেক্ষ টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত হবে এবং ফিলিস্তিন সরকারের অধীনে কাজ করবে।

আরএ/এসআই

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের