হোম > বিশ্ব

জ্বালানি অবরোধে কিউবায় বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয়, অন্ধকারে পুরো দেশ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ট্রাম্পের জ্বালানি অবরোধের জেরে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে কিউবায়। শুক্রবার স্থানীয় সময় বিকেলে কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেকট্রিকা দে কিউবা জানায়, দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

তবে, রাষ্ট্রীয় তরফে বিদ্যুৎ গোলযোগ নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে সোমবারও একই ধরনের বিপর্যয় হয়েছিল। চলতি বছরে এটি চতুর্থবারের মতো পুরো দেশে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা। এর আগে মার্চ মাসে আরো দুইবার এমন ঘটনা ঘটেছিল।

কিউবায় বিদ্যুৎ চলে যাওয়া নতুন কিছু নয়। দেশটির বিদ্যুৎকেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অনেক পুরোনো। এর বেশির ভাগই ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যে, অর্থাৎ স্নায়ুযুদ্ধের সময় নির্মিত হয়েছিল। তবে জানুয়ারি থেকে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

এদিকে, আধুনিক ইতিহাসের দীর্ঘতম বাণিজ্য নিষেধাজ্ঞার অধীনে রয়েছে দ্বীপ রাষ্ট্র কিউবা। ১৯৬০-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত কিউবার সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করে রেখেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে কমিউনিস্ট-শাসিত এই দ্বীপটিতে শাসনব্যবস্থার পরিবর্তন আনার চেষ্টা করে আসছেন।

চলতি বছরের ৩ জানুয়ারি, ট্রাম্প ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সামরিক অভিযানের অনুমোদন দেন। মাদুরো একজন সমাজতান্ত্রিক নেতা এবং কিউবা সরকারের মিত্র।

সূত্র: আল জাজিরা

আরএ

তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৫৩ গুণ

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের অবস্থান জানালে এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

জাপানে জনশূন্য হয়ে যাচ্ছে সমুদ্রসৈকত, কমছে পর্যটক

হরমুজে ২০ নাবিক ও বন্দরকর্মী নিহত: আইএমও

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মনস্তাত্ত্বিক যুদ্ধ