হোম > বিশ্ব

হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে মালবাহী বিমান সাগরে, নিহত ২

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি মালবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। এতে বিমানবন্দরের দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে দুবাই থেকে আসা কার্গো বিমানটি হংকংয়ে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

তুরস্কভিত্তিক কার্গো সংস্থা এয়ার এ সি টির মালিকানাধীন এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ (বোয়িং ৭৪৭-৪৮১) বিমানটি অবতরণের সময় উত্তর দিকের রানওয়েতে থাকা একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এরপর বিমানবন্দরের দুই কর্মী সাগরে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে দুজনই মারা যান।

বিমানটিতে থাকা চারজন ক্রুর সবাই বেঁচে আছেন। উদ্ধারের আগে তারা দরজা ভেঙ্গে বেরিয়ে এসেছিলেন। এরপর উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে আসেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানকার আবহাওয়া ভালো ছিলো এবং এ ঘটনার কারণে অন্য কোন ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়নি।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো