হোম > বিশ্ব

কানাডার প্রতিনিধিদলকে পশ্চিম তীরে প্রবেশে ইসরাইলের বাধা

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

কানাডার প্রতিনিধিদলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশে বাধা দিয়েছে ইসরাইল। ‘জননিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে চিহ্নিত করে তাদের পশ্চিম তীরে যেতে দেয়া হয়নি। যদিও এরআগে তাদের অনুমোদন দেয়া হয়েছিল। প্রতিনিধিদলটিতে ছয়জন কানাডিয়ান পার্লামেন্ট সদস্য এবং ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমসসহ অন্যান্য দলের প্রতিনিধি ছিলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ইসরাইল বলছে, এই সফরের আয়োজনকারী দল কানাডিয়ান মুসলিম ভোট তাদের বেশিরভাগ তহবিল পায় ইসলামিক রিলিফ কানাডা থেকে।

তেলআবিবের একজন প্রতিনিধি টরন্টো স্টারকে ইমেলে জানিয়েছেন, ইসলামিক রিলিফ হলো ওয়ার্ল্ডওয়াইডের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ইসরাইলে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত।

ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস প্রধান স্টিফেন ব্রাউন প্রবেশের অনুমতি না দেয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, ‘এই ঘটনাটি গভীরভাবে উদ্বেগজনক এবং অত্যন্ত হতাশাজনক ইসরাইলি কর্তৃপক্ষ প্রতিনিধিদলের সকল সদস্যকে সফরের অনুমোদন দিয়েছিল।’

তার মতে, অনুমোদন প্রত্যাহারের অর্থ হলো, যারা অধিকৃত অঞ্চলের বাস্তবতা নিরপেক্ষ ও স্বাধীনভাবে প্রত্যক্ষ করতে চায়, তাদের প্রবেশাধিকার সীমিত করে ইসরাইল।

এ বিষয়ে সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, প্রতিনিধিদলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেইসঙ্গে কানাডিয়ানদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়ে কানাডার আপত্তি জানানো হয়েছে।

কানাডায় ইসলামিক রিলিফ কানাডা কোনো সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত নয় এবং তারা বিদেশে মানবিক সহায়তার জন্য কানাডার সরকারের কাছ থেকে অনুদান পেয়েছে।

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স