হোম > বিশ্ব

আমিরাতের চাপে পশ্চিম তীর অধিগ্রহণের পরিকল্পনা স্থগিত করলো ইসরাইল

আতিকুর রহমান নগরী

সংযুক্ত আরব আমিরাতের সতর্কবার্তার পর পশ্চিম তীরে সার্বভৌমত্ব সম্প্রসারণ সংক্রান্ত পরিকল্পনাকে স্থগিত করেছে দখলদার ইসরাইল। শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকে পশ্চিম তীরের বিস্তৃত অংশে ইসরাইলি সার্বভৌমত্ব আরোপের বিষয়টি আলোচনার কথা ছিল। তবে তা বাতিল করে পরিবর্তে ফিলিস্তিনি অঞ্চলের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হয়—বিশেষ করে এমন এক সময়ে, যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির ইস্যুটি তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত নেতানিয়াহুকে সতর্ক করে বলেছে, পশ্চিম তীরে সংযুক্তিকরণ আব্রাহাম চুক্তির "লাল রেখা" লঙ্ঘন করবে এবং এই ধরনের পদক্ষেপ চুক্তিকে বিপন্ন করতে পারে।

ইসরাইলি কর্মকর্তারা আরও জানিয়েছেন, আমিরাতের চাপে নেতানিয়াহু পরিকল্পনা থেকে সরে এসেছেন এবং পশ্চিম তীর সংযুক্তিকরণ আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে ইসরাইল বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তিতে পৌঁছায়, যা “আব্রাহাম চুক্তি” নামে পরিচিত। তবে সৌদি আরব এখনো ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

নেতানিয়াহু বরাবরই এই সৌদি অবস্থানের বিরোধিতা করে আসলেও, আঞ্চলিক ও কূটনৈতিক চাপে এবার পশ্চিম তীরের ইস্যুতে পিছু হটতে বাধ্য হলেন বলে বিশ্লেষকদের ধারণা।

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর নিখোঁজের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তা পাঠাচ্ছে ইউরোপের চার দেশ

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা পুতিনের

স্পেনে ৭৬ বছরের মধ্যে জুনের সবচেয়ে উষ্ণ দিন

আফটারশকের আতঙ্কে বাইরে রাত কাটাচ্ছেন হাজারো ভেনেজুয়েলাবাসী

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

দরজা খুলতে দেরি, বেডরুমে ঢুকে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ভেনেজুয়েলায় উদ্ধারকাজে মার্কিন সহায়তার ঘোষণা ট্রাম্পের

জীবন রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ৫ জন নিহত