হোম > বিশ্ব

তীব্র তাপপ্রবাহে দিল্লিতে রেড অ্যালার্ট

আতিকুর রহমান নগরী

ভারতের রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার এই রেড অ্যালার্ট জারি করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি বলবৎ থাকবে। জি নিউজ এতথ্য জানিয়েছে।

বুধবার দিল্লির তাপমাত্রা হিট ইনডেক্সে ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস উঠেছিলো। তবে গড় তাপমাত্রা ৪১ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকছে। এর সঙ্গে আদ্রতা যোগ হয়ে সেখানে হিট ইনডেক্স এক লাফে গিয়ে ঠেকেছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে এখনো তাপপ্রবাহ অব্যাহত। যদিও বুধবার এই অবস্থা শুধু আয়ানগর স্টেশনে রেকর্ড করা হয়েছে, আগের দিন এমন পরিস্থিতি ছিল তিনটি স্টেশনে।

ভারতের আবহাওয়া অফিস ১৩ জুন পর্যন্ত এই অসহনীয় গরম চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এরপর উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এর প্রভাবে দিল্লিতে কিছুটা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।

এমবি

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন