হোম > বিশ্ব

পাকিস্তানে হামলা আফগানিস্তানের ভয়াবহ ভুল: মহসিন নাকভি

আমার দেশ অনলাইন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, তাদের দেশে হামলা চালিয়ে ভয়াবহ ভুল করেছে আফগান তালেবান। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় একথা জানায়। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করায় আফগান সরকারের নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। খবর ডনের।

তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগান তালেবানদের প্রকাশ্য আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। নাকভি বলেন, ‘কাপুরুষ শত্রু রাতের অন্ধকারে আক্রমণ করেছে। আফগান তালেবানরা নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার একটি ঘৃণ্য চেষ্টা করেছে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী এই প্রকাশ্য আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। তালেবান একটি মারাত্মক ভুল করেছে। এর জন্য তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। আমরা কোনোভাবেই দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না।’

উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এ হামলার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় দুই শতাধিক।

আরএ

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো