হোম > বিশ্ব

ইউক্রেনে কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৩

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৬ জন। হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৩০টি আবাসিক ভবন। খবর রয়টার্সের।

ক্লিটসকো বলেন, ভোররাত থেকে কিয়েভের প্রায় প্রতিটি জেলায় ব্যাপক হামলা হয়েছে। রাশিয়ার হামলার ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহও ব্যাহত হতে পারে।

মেয়র জানান, আহত ২৬ জনের মধ্যে একজন গর্ভবতী নারী ও দুই জন শিশু।

কিয়েভের হলোসিভস্কি জেলায় একটি চিকিৎসা কেন্দ্রে আগুন লাগে। অন্যদিকে ডিনিপ্রো, পোডিলস্কি, ডেসনিয়ানস্কি এবং সোলোমিয়ানস্কি জেলায় আবাসিক ভবনগুলোতে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্লিটসকো বলেন, হামলার পর জরুরি বিদ্যুৎ বিভ্রাট পুনরুদ্ধার করা হয়েছে, যদিও ডেসনিয়ানস্কি এবং পোডিলস্কি জেলায় তাপ বিভ্রাট চলছে।

শহরের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো সামাজিকমাধ্যম লিখেছেন, ইউক্রেনের আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে রাশিয়া হামলা চালিয়েছে।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করেও হামলা চালয়ে আসছে।

মস্কো জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী রাতভর ২১৬টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত অথবা আটক করেছে। এরমধ্যে ৬৬টি ড্রোন রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

ফ্রান্সে ফের শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘোষণা শিক্ষার্থী সংগঠনগুলোর

লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ, শত শত গ্রেপ্তারের আশঙ্কা

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করল বঙ্গসেনা

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার কথা ভাবছে সিরিয়া

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানে কাতারের ম্যারাথন বৈঠক