হোম > বিশ্ব

গাজায় চেক পয়েন্টে ইসরাইলি হামলায় নিহত ৬

আমার দেশ অনলাইন

গাজায় হামাসের নেতৃত্বাধীন পুলিশের দুটি চেক পয়েন্টে ইসরাইলের দুই বিমান হামলায় এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে পুলিশের দুটি চেক পয়েন্টে বিমান হামলা চালায় ইসরাইল। এতে তিন পুলিশ সদস্য ও এক শিশসহ তিন বেসামরিক নিহত হয়। এসব হামলায় আহত হয় আরো চারজন।

রয়টার্স জানিয়েছে, গাজায় সর্বশেষ এসব হামলার বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নভেম্বরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সামরিক বাহিনী গাজায় ৬৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র