হোম > বিশ্ব

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকর্নু

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে সেবাস্তিয়ান লেকর্নুর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আস্থা ভোটে ফ্রাসোয়া বায়রোকে সরকার প্রধানের পদ থেকে অপসারণের ২৪ ঘন্টা পর, ৩৯ বছর বয়সী সাবেক প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। সেবাস্তিয়ান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দীর্ঘদিনের মিত্র। খবর বিবিসির।

ফ্রান্সের এলিসি প্রাদাস এক বিবৃতিতে বলেছে, ফ্রান্সের পরবর্তী বাজেট গ্রহণের লক্ষ্য নিয়ে সেবাস্তিয়ানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হয়েছে।

তার পূর্বসূরি ফ্রাসোয়া বায়রোকে এই বাজেট পরিকল্পনার বিরুদ্ধেই ব্যাপক বিরোধিতার মুখে অচলাবস্থা নিরসনে আকস্মিকভাবে আস্থাভোট আহ্বান করেছিলেন।

এরপর প্রধানমন্ত্রীকে উৎখাত করা এবং তার সংখ্যালঘু সরকারকে টেনে নামাতে পার্লামেন্টে ভোট হয়। এমপিদের ৩৬৪-১৯৪ ভোটে হেরে যান বায়রু।

বায়রু প্রেসিডেন্টে কাছে গিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। যার ফলে সেবাস্তিয়ান লেকর্নুর ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়।

লেকর্নু সামাজিকমাধ্যমে লিখেছেন, প্রেসিডেন্ট তাকে একটি স্পষ্ট নির্দেশনাসহ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। আমার দায়িত্ব হবে আমাদের স্বাধীনতা ও শক্তি রক্ষা করা, ফরাসি জনগণের সেবা করা এবং দেশের ঐক্যের জন্য রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করা।’

নতুন প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক কাজ হবে ফ্রান্সের ক্রমবর্ধমান সরকারি ঋণের বোঝা মোকাবেলা করা।

আরএ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরাইলে আগুন

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তির সময় এখনো আসেনি: ট্রাম্প

লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যসহ ৫ দেশকে পাশে চায় ট্রাম্প

সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন, কোনো সমস্যা নেই: ইরান

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহতের সংখ্যা ২২০০ ছাড়ালো

মধ্যপ্রাচ্যে ইসরাইল গণহত্যার দিকে এগোচ্ছে: তুরস্ক

জ্বালানি স্থাপনায় হামলা হলে জবাব দেবে ইরান: আরাগচি

ইরান ও লেবানন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের তদন্তে ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’, আলোচনায় বাংলাদেশ কেন