হোম > বিশ্ব

কোনো বিদেশি শক্তি ভেনেজুয়েলা শাসন করছে না: রদ্রিগেজ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, তার দেশ কোনো বিদেশি শক্তি পরিচালনা করছে না। মঙ্গলবার টেলিভিশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে নিজেদের সরকার দায়িত্বে আছে, অন্য কেউ নয়। কোনো বিদেশি শক্তি ভেনেজুয়েলা শাসন করছে না।’

নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রসিকিউটর জেনারেল তারেক উইলিয়াম সাব। তিনি বলেন, ‘যুদ্ধ ঘোষণা বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ছাড়া সামরিক অভিযান সন্ত্রাসী প্রকৃতির একটি অবৈধ সশস্ত্র আগ্রাসনের প্রতিনিধিত্ব করে।’

মার্কিন সামরিক অভিযানে নিহত ২৪ জন সেনার একটি তালিকা প্রকাশ করেছে ভেনেজুয়েলা। কিউবা জানিয়েছে, তাদের ৩২ জন সামরিক সদস্য মারা গেছেন। নিহত সামরিক সদস্যদের স্মরণে সাত দিনের শোক ঘোষণা করেছেন রদ্রিগেজ ।

মাদুরোকে তার বাসভবন থেকে আটক করার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলা নিয়ে তাদের পরিকল্পনা সম্পর্কে স্পষ্টভাবে এখনো কিছু জানায়নি।

ট্রাম্প শনিবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে চালাবে। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, দেশটি কীভাবে পরিচালিত হবে, তার ‘নির্দেশনা’ দেবেন মার্কিন কর্মকর্তারা।

এসআই

মানববিহীন চন্দ্রাভিযান উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে চীন

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া