হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

ভেনেজুয়েলায় শনিবার মার্কিন বাহিনীর সামরিক হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মঙ্গলবার নিহতদের স্মরণে দেশব্যাপী সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “যারা দেশ ও প্রেসিডেন্ট মাদুরোকে রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের সম্মানে এই শোক।”

বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ জন ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৩২ জন কিউবান যোদ্ধা। এছাড়া দুজন বেসামরিক নারীও প্রাণ হারিয়েছেন। কিউবার সরকারি সংবাদপত্র গ্রানমা ‘সম্মান ও গৌরব’ শিরোনামে পোস্টে নিহত সেনাদের বিস্তারিত উল্লেখ করেছে।

কিউবান সরকারও নিহত ৩২ জন যোদ্ধার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। প্রেসা লাতিনা জানিয়েছে, ভেনেজুয়েলার সরকারের অনুরোধে কিউবান যোদ্ধারা মিশনে অংশ নিয়েছিলেন। কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল ডিয়াজ-ক্যানেল তাদের সাহসিকতা ও মর্যাদার জন্য শ্রদ্ধা জানিয়ে দুই দিন জাতীয় শোকের ঘোষণা দিয়েছেন।

কিউবা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র হিসেবে সামরিক ও পুলিশি সহায়তা দিয়ে আসছে, বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ অভিযানে। শনিবার ও রোববার দেশজুড়ে নিহত সেনাদের স্মরণে শোক পালন করা হয়েছে।

এসআর/এসআই

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫