হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ২ হাজার ডলার দেয়ার ঘোষণা ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

প্রত্যেক মার্কিন নাগরিকদের দুই হাজার ডলার করে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক থেকে পাওয়া রাজস্ব থেকে এই অর্থ দেয়া হবে। তবে প্রস্তাবটি বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘প্রত্যেককে অন্তত দুই হাজার ডলারের লভ্যাংশ দেয়া হবে (উচ্চ আয়ের মানুষদের বাদ দিয়ে)।

এই ঘোষণা এমন সময় এলো যখন সুপ্রিম কোর্ট তার শুল্ক নীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং দেশটিতে সরকারি অচলাবস্থা চলছে।

পরে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংবামাধ্যম এবিসি নিউজকে বলেন, দুই হাজার ডলার লভ্যাংশ বিভিন্ন আকারে আসতে পারে।

ট্রাম্প তার বাণিজ্য নীতির পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, ‘যারা শুল্ক নীতির বিরোধী তারা বোকা! আমরা এখন বিশ্বের সবচেয়ে ধনী, সবচেয়ে সম্মানিত দেশ, যেখানে প্রায় কোনো মুদ্রাস্ফীতি নেই।’

তিনি দাবি করেছেন, শুল্ক থেকে ট্রিলিয়ন ডলার রাজস্ব আসছে, যা দিয়ে শিগগিরই ৩৭ ট্রিলিয়ন ডলার ঋণ পরিশোধ করা শুরু হবে।

আরএ

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত