হোম > বিশ্ব

ইলন মাস্কের মহাকাশযান ‘স্টারশিপ’ বিধ্বস্ত

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মহাকাশযান ‘স্টারশিপ’ পরীক্ষামূলক উড্ডয়নের পর ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর মহাকাশযানটি বিস্ফোরিতে হয়। তবে বিস্ফোরিত হলেও এই পরীক্ষাকে সফল হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে এই বিশাল রকেটটি মহাকাশে যাত্রা শুরু করে। এটি ছিল স্টারশিপের তৃতীয় প্রজন্মের সংস্করণের প্রথম বড় পরীক্ষা। লাইভ সম্প্রচারে দেখা যায়, মহাকাশযানটি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মহাকাশে পৌঁছানোর পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরীক্ষা সম্পন্ন করে। পরে ভারত মহাসাগরে নিয়ন্ত্রিতভাবে অবতরণের সময় এতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।

স্পেসএক্সের প্রধান লক্ষ্য ছিল উড্ডয়নের মাধ্যমে তাদের নতুন নকশার কার্যকারিতা প্রদর্শন করা। পরীক্ষার সময় স্টারশিপ একটি বিশেষ কৌশল সম্পন্ন করে, যেখানে এটি উল্টো অবস্থান থেকে সোজা হয়ে ইঞ্জিন পুনরায় চালু করে নিয়ন্ত্রণ ফিরে পায়। যদিও একটি ইঞ্জিন কাজ করছিল না, তবুও বাকি ইঞ্জিন দিয়ে যানটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

সূত্র: এনডিটিভি

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স