হোম > বিশ্ব

নতুন প্রজনন ক্ষেত্রের সন্ধানে তিন মহাসাগর পাড়ি দিল তিমি

আন্তর্জাতিক ডেস্ক

নতুন সঙ্গীর খোঁজে একটি পুরুষ হাম্পব্যাক তিমি তিনটি মহাসাগর (৮ হাজার মাইল) পাড়ি দিয়েছে। তিমিটি প্রজনন ক্ষেত্রগুলোর মধ্যে দীর্ঘ পরিচিত মাইগ্রেশনে নতুন রেকর্ড স্থাপন করেছে। গত ১০ ডিসেম্বর রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে এ গবেষণা প্রকাশিত হয়েছে।

গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, তিমির এই আচরণ জলবায়ু পরিবর্তনের কারণে হতে পারে। জলবায়ু পরিবর্তন সমুদ্রের ওপর প্রভাব ফেলছে। আর এটিই সম্ভবত তিমির সঙ্গমের কৌশলে পরিবর্তন ঘটাতে পারে।

যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সেন্টার ফর হোয়েল রিসার্চের নির্বাহী পরিচালক ড্যারেন ক্রফট বলেন, জলবায়ু এবং সমুদ্রের অবস্থার পরিবর্তন তিমিদের নতুন প্রজনন ক্ষেত্রের দিকে ঠেলে দিচ্ছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পূর্ব প্রশান্ত মহাসাগরে কলম্বিয়ার উপকূল থেকে শুরু হয়ে দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরের জাঞ্জিবার উপকূলে শেষ হয় তিমিটির যাত্রা। এই যাত্রা ১৩ হাজার ৪৬ কিলোমিটার পথ অতিক্রমের সমান।

তিমিকে অনেকেই মাছ বলেন। কারণ তিমি মাছের মতো। এই প্রাণীর মাছের মতো লেজ আছে। খ্রিষ্টপূর্ব সময়ের গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিমিকে স্তন্যপায়ী প্রাণী মনে করতেন। দীর্ঘ শত শত বছর পর অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আধুনিক জীববিজ্ঞানীরা একমত হন, তিমি আসলে মাছ নয়; এটি পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী।

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা