হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলায় নিহত ৯১

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজা উপত্যকাজুড়ে ইসরাইলের হামলায় একদিনে কমপক্ষে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদেরমধ্যে ৪৫ জন মারা যান গাজা সিটিতে। গাজার গণমাধ্যম কার্যালয় বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন ইসরাইল ঘোষিত তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’। খবর আল জাজিরার।

শনিবার দেয়া এক বিবৃতিতে হামাসের গণমাধ্যম কার্যালয় জানায়, ১১ আগস্ট থেকে মধ্য ও দক্ষিণ গাজায় ১৩৩টি হামলায় এক হাজার ৯০৩ জন নিহত হয়েছেন, যা ওই সময়ে গাজায় মোট নিহদের ৪৬ শতাংশ।

বিবৃতিতে বলা হয়, ইসরাইল ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যেতে বললেও, বেসামরিক নাগরিকদের সরাসরি লক্ষ্যবস্তু করা হচ্ছে। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানানো হয় বিবৃতিতে। এতে আরো বলা হয়, বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা গণহত্যা চালিয়ে যাওয়ার ‘সবুজ সংকেত’।

মধ্য গাজা থেকে আল জাজিরার হানি মাহমুদ বলেন, শনিবার ভোর থেকে গাজা সিটিতে ইসরাইলি হামলা আরো বৃদ্ধি পায়।

ইসরাইলি হামলা বৃদ্ধি পাওয়ার পর থেকে গাজা সিটির কয়েকটি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার শুরুর দিকে, প্রচণ্ড বোমাবর্ষণের কারণে গাজা সিটির অন্যতম প্রধান হাসপাতাল, জর্ডান ফিল্ড হাসপাতাল থেকে ১০৭ জন রোগী এবং তাদের পুরো কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয়।

আরএ

ইরান যুদ্ধের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ১৯০ শিশুর মৃত্যু: ইউনিসেফ

ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ স্থগিত করল ইন্দোনেশিয়া

আমিরাত ও কুয়েতে রাডার সিস্টেম-জ্বালানি সংরক্ষণাগার-রানওয়ে ধ্বংস

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন